প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৬, ১৪:৫৪
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, পূর্বের মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক সেবনরত অবস্থায় ৬ জন, পূর্বের মামলার ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানে বন্দর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন: