প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ১৫:১৭
বন্দরে রিমা লায়লার বাড়িতে আগুন,থানায় অভিযোগ
নারায়ণগঞ্জ বন্দরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বিধবার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধামগড় সেনেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী স্থানীয় মৃত: আনোয়ার হোসেনের স্ত্রী রিমা বেগম বলেন, জমি নিয়ে মৃত: মিয়াজ উদ্দিনের ছেলে সুমন(৪০),সুজন(৪৪),বকুল(৪৭) এবং মৃত: আহাম্মদ আলীর ছেলে মনির মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন তিনি।এসব নিয়ে পূর্ব শত্রুতার জেরে বুধবার গভীর রাতে তারা রিমা লায়লার বসত বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।একপর্যায়ে ভাড়াটিয়া টিনের ঘরে আগুন জ্বলে উঠে এবং ঘুমন্ত ভাড়াটিয়া বেলী বেগম টের পেয়ে ডাক চিৎকার করেন।এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।তবে ঘরের বেড়া সহ বেশ কিছু মালামাল পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রিমা লায়লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো.মেহেদী জানান,বাদীর অভিযোগ পেয়েছি।তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন: