প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ১৭:৫২
সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্য
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির অপবাদে গরম পানি ঢেলে শরীরের ৩৫ শতাংশ ঝলসে দেওয়ার অভিযোগ ওঠা ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আজ বিকেল ৩:৩০ টায় মারা গেছে।
নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরার মেয়ে। ঢাকা জাতীয় বার্ন হাসপাতাল ও বাড়িতে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরী আফরিনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন: