timesnarayanganj1@gmail.com ২৩শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে নিখোঁজ সিয়াম মুগদা থেকে ডিবি কর্তৃক উদ্ধার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৬, ১৪:৪৩

ছবি: সংগৃহীত

বন্দরে নিখোঁজ সিয়াম মুগদা থেকে ডিবি কর্তৃক উদ্ধার

চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমান এর ছেলে সিয়াম আলী (১৯) নারায়ণগঞ্জ বন্দরের লেবার সরদার সহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে ৩/৪ মাস কাজ করে গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ সিয়াম এর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। এই সংক্রান্তে লেবার সরদার সহিদুল বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেন (নম্বর -১৫৪০, তাং-২৫/১০/২০২৬) ।

সাত দিন অতিবাহিত হলেও নিখোঁজ সিয়াম উদ্ধার না হওয়ায় ঘটনাটি জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর দৃষ্টি গোচরে আসলে তিনি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ সিয়ামের অবস্থান শনাক্ত করে অদ্য ৩০ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা ডিএমপি’র মুগ্ধা থানাধীন উত্তর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, নিখোঁজ সিয়াম নিজেই আত্মগোপনে ছিলেন। লেবার সরদার সহিদুল ও সিয়ামের ভাই আমিনুলের জিম্মায় সিয়ামকে প্রদান করা হয়


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর