timesnarayanganj1@gmail.com ২৮শে নভেম্বর ২০২৬, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • ফতুল্লার বক্তাবলীতে দু'গ্রুপের টেঁটাযুদ্ধ ★★★ সোহেলকে সভাপতি ও সাগরকে সেক্রেটারি করে আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটি ঘোষনা★★★ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ ★★★ নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন★★★ কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬ ★★★ প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৬, ২২:১৮

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনে

মাসদাইরে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর ) রাতে মাসদাইর কবরস্থান সংলগ্নে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে আপনাদের একটা কথাই বলব এই অফিসটা আপনাদের জন্য, এনায়েতনগরবাসীর জন্য একটা আমানত দলের আমানত, এই আমানত আপনাদের কাছে দেওয়া হলো। এই আমানত রক্ষা করার দায়িত্ব আপনাদের। কিন্তু আমানতটা কী? আমানতটা কীভাবে রক্ষা করবেন? সেটা হলো—এই অফিসটা যাতে ভালো কাজে ব্যবহার হয়, দলের কাজে ব্যবহার হয়, কারো ব্যক্তিগত স্বার্থে যাতে ব্যবহার না হয়। এই অফিসটা যাতে মানুষের কল্যাণে ব্যবহার হয়, মানুষকে নিগৃহীত করার জন্য যাতে ব্যবহার না হয়। এই অফিস জনগণের জন্য যেনো ব্যবহার হয় এবং এই অফিসের মাধ্যমে দলের যেনো উপকার হয়, দল যাতে শক্তিশালী হয়।

 

তিনি আরো বলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এই বিএনপিকে দুর্বল করার জন্য, বিএনপি সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছে গার্মেন্টস নিয়ে, গার্মেন্টস শিল্প নিয়ে। ওই একটি প্রতিবেশী বড় দেশ, তারা এই বাংলাদেশকে তাদের তাবেদার রাষ্ট্র বানাতে চায়। আমরা বাঙালিরা কোনো সময় তাবেদারি মেনে নিতে পারি নাই; বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় কারো তাবেদার হতে চায় নাই, তাই না? তো আমরা কোনো তাবেদারি মেনে নিব না; আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা সুসংহত করব এবং দেশের গণতন্ত্রকে সুসংহত করব। জনগণের নির্বাচিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং আমাদের দলকে শক্তিশালী করতে হবে।

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জসিম সহ এনায়েতনগর ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর