timesnarayanganj1@gmail.com ২৮শে নভেম্বর ২০২৬, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • ফতুল্লার বক্তাবলীতে দু'গ্রুপের টেঁটাযুদ্ধ ★★★ সোহেলকে সভাপতি ও সাগরকে সেক্রেটারি করে আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটি ঘোষনা★★★ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ ★★★ নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন★★★ কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬ ★★★ প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ফতুল্লার বক্তাবলীতে দু'গ্রুপের টেঁটাযুদ্ধ

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৬, ২০:০৭

বক্তাবলীতে দু'গ্রুপের টেঁটাযুদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা চাঁদার ও মাটি বিক্রি কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সামাদ আলী ও হালিম আজাদ দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে শর্টগান দিয়ে গুলি ও টেঁটাবিদ্ধ, উভয়পক্ষের নারী সহ ২০জন আহত হয়েছে।


বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলী সাথে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আসছিলো। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি, শ্রমিক সরবরাহ সহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সূত্রপাতে দু'গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি রাবার বুলেট ছুঁড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ৫জনকে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর