timesnarayanganj1@gmail.com ২৮শে নভেম্বর ২০২৬, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • ফতুল্লার বক্তাবলীতে দু'গ্রুপের টেঁটাযুদ্ধ ★★★ সোহেলকে সভাপতি ও সাগরকে সেক্রেটারি করে আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটি ঘোষনা★★★ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ ★★★ নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন★★★ কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬ ★★★ প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৬, ১৩:৩১

মসজিদের ইমাম নিহত, আহত ৩

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ আরো অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লা মডেল থানাধীন ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারের সামনে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার আব্দুল মতিনের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন। এ দুর্ঘটনায় আহতরা হলেন—একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে আসা একটি পুরনো খালি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়ির ওপর সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আকরাম হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠান।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর খবর পেয়ে ফতুল্লা মডেল থানার নৈশকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর