timesnarayanganj1@gmail.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন★★★ কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬ ★★★ প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৪:৫৭

প্রাণিসম্পদ সপ্তাহার প্রদর্শনী উদ্বোধন

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে নগরীর বরফকল মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা, গবাদিপুর খাটি দুধে তৈরি খাদ্য সামগ্রী এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান তুলে ধরার বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সরকার আশরাফুল ইসলাম, দই মিষ্টি ঘরের প্রোপাইটর মুহাম্মদ ফারুক সহ অনেকে।

এ সময় আয়োজকরা জানান, উন্নত জাতের ষাঁড় গরু,গাভী ছিল সেই গাভী থেকে  বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়েছে এটিও সেখানে বসে ছিল , এখানে দেশীয় পদ্ধতির উন্নত জাতের বিভিন্ন গবাদিপশু ছিল, হাঁস মুরগি ছাগল, কবুতর ও ছিল। খামারীদের উৎস দেওয়ার জন্য আমরা একটি পুরস্কারের ব্যবস্থা করেছিলাম এবং সেই পুরস্কারের জন্য তিনজনতে নিয়ে কমিটিও করে দিয়েছিলাম। গবাদিপশু ও প্রযুক্তির উপরে আমরা তিনজন স্টল কে পুরস্কৃত করেছি, এছাড়া আরো যারা পোষা প্রাণী এনেছে তাদেরকে আমরা সম্মানিত করেছি। এরপরে আমরা এটি আরো বড় পরিসরে করার চেষ্টা করছি। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর