timesnarayanganj1@gmail.com ২৫শে নভেম্বর ২০২৬, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬ ★★★ প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ১১:৩৪

ডেভিডসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহ ভাজন আসামী ডেভিড সহ সহোদর ভাই আব্দুল্লাহ এবং আজাদ,সামাদ,আদর সহ ছয়জন ঘাতক কে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেভিড পালিয়ে যাওয়ার চেস্টা করলে তাকে গুলি করা হয়। পরে তাকে গুলিবিদ্ধবস্থায় গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আইন শৃংখলা বাহিনীর একটি সুত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রথমে আজাদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতভর জেলা শহরের দেওভোগ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডেভিড, আব্দুল্লাহ,আদর, সামাদ সহ আরো একজন গ্রেফতার করা হয়।

উল্লেখ থাকে যে রোববার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানা সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর-দেওভোগ সীমান্তের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল (নম্বর-১৭৫৩) আনোয়ার মোল্লা। তিনি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ বিভাগে যোগদানের ৮ বছর ৯ মাস ১২ দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। নিহত আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাতিলঝাপ দত্তখন্ড গ্রামের জওন মোল্লার ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে কোনো একটি তদন্ত ও তথ্য অনুসন্ধানের কাজে হাশেমবাগ এলাকায় যান। সেখানে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের কবল থেকে বাঁচতে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ার হামলাকারীদের হাতে আটকা পড়েন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় পথচারীরা হাশেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।

এদিকে, দুর্বৃত্তদের কবল থেকে দৌড়ে প্রাণে বেঁচে যাওয়া শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তারকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক স্পট ও স্থানীয় অপরাধী চক্রের আধিপত্যের অভিযোগ রয়েছে। স্থানীয় এক গণমাধ্যমকর্মীর দাবি, ওই এলাকার মাদক স্পটটি দীর্ঘদিন ধরে ডেভিড, কামাল ও আব্দুল্লাহ নামে কয়েকজনের নিয়ন্ত্রণে ছিল। এলাকায় অপরিচিত কাউকে দেখলে তারা হামলা চালাত বলে অভিযোগ রয়েছে। কয়েক দিন আগেও সন্ধ্যার পর অপরিচিত এক ব্যক্তিকে প্রশাসনের লোক সন্দেহ করে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল বলে ওই গণমাধ্যমকর্মী দাবি করেন।

মামলা দায়েরের পর ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম মুঠোফোনে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতকদের পরিচয় জানতে পেরছে। তবে মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছেনা।পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর