timesnarayanganj1@gmail.com ২৫শে নভেম্বর ২০২৬, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • কাশীপুরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ডেভিডসহ গ্রেফতার ৬ ★★★ প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

সিসিটিভি সহ সকল প্রমান আছে পুলিশের কাছে সেগুলো তদন্ত করুন

কনস্টেবল হত্যা নিয়ে প্রকাশিত সংবাদে শহীদের সম্পৃক্ততার অভিযোগের প্রতিবাদ ও নিন্দা

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ০৮:২৬

সাব্বির আহমেদ শহিদ

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশিত একটি সংবাদে শহীদ-সাবুজ বাহিনীর নাম উল্লেখ করে শহীদকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শহীদ।

শহীদের দাবি, উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শহীদ বলেন, কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও এ ধরনের সংবাদে তাঁর নাম জড়িয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক ও মানহানিকর। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো ব্যক্তিকে অপরাধের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। তবে কোনো স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের কারণে নির্দোষ কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

শহীদ আরও জানান, ভবিষ্যতে তাঁকে জড়িয়ে এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান।

প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শহীদ প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর