timesnarayanganj1@gmail.com ২৪শে নভেম্বর ২০২৬, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

নাসিক ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও শহিদ নগর এলাকাবাসীরউদ্যোগে

মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে ১৮নং ওয়ার্ডে দোয়া ও খাবার বিতরন

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২২:৩৮

নাসিক ১৮নং ওয়ার্ডে দোয়া ও খাবার বিতরন

সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও এলাকাবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে শহিদনগরে মরহুম মমিন উল্লাহ ডেভিডের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন খানের সভাপতিত্বে ডেভিডের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাহেবুল্লাহ রোমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা।
আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলনেতা নুরুজ্জামান, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, ভিপি নজরুল, জাহাঙ্গীর বেপারী সহ আরো অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর