প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২০:৩৮
সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভিপি নজরুলের উদ্যোগে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে মিশনপাড়ায় মরহুম মমিন উল্লাহ ডেভিডের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় মরহুম মমিন উল্লাহ ডেভিডের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার শান্তি কামনায় এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর স্মৃতি ও অবদান স্মরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবুল ইউসুফ টিপু, রেজা রিপন, ভিপি নজরুল ডেভিডের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাহেবুল্লাহ রোমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, জাহাঙ্গীর বেপারী সহ আরো অনেকে।
মন্তব্য করুন: