প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ১৯:৫৯
সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিশনপাড়া পঞ্চায়েত কমিটি ও জহির আহমেদ সোহেলের বন্ধু মহলের উদ্যোগে মিলাদ মাহফিল, পবিত্র কোরআন খতম ও দোয়া এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল থেকে মিশন পাড়া পঞ্চায়েত অফিসে কোরআন খতম চলতে থাকে এরপর যোহর নামাজের পর মরহুম মমিন উল্লাহ ডেভিডের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় মরহুম মমিন উল্লাহ ডেভিডের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার শান্তি কামনায় এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর স্মৃতি ও অবদান স্মরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবুল ইউসুফ টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, বরকত উল্লাহ বরকত, রেজা রিপন, মিশন পাড়া পঞ্চায়েত প্রধান জহির আহমেদ সোহেল মোজাম্মেল সহ আরো অনেকে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিশনপাড়া পঞ্চায়েত কমিটি ও জহির আহমেদ সোহেলের বন্ধু মহলের উদ্যোগে মিলাদ মাহফিল, পবিত্র কোরআন খতম ও দোয়া এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল থেকে মিশন পাড়া পঞ্চায়েত অফিসে কোরআন খতম চলতে থাকে এরপর যোহর নামাজের পর মরহুম মমিন উল্লাহ ডেভিডের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুগে যুগে প্রতিবাদী কন্ঠ জন্ম নেয় না। কয়েক বছরে একজন প্রতিবাদী কন্ঠের জন্ম হয়। নারায়ণগঞ্জে গডফাদাররা এরশাদের সময় ও ১/১১ এর পরবর্তী জিম্মি করে রেখেছিলো। খুনি ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলার কেউ ছিলোনা।
কিন্তু মমিন উল্লাহ ডেভিড ছিলেন ব্যতিক্রম। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি যুবকদের শিখিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা আজও মানসিকভাবে গডফাদারদের সাথে আপোষ করিনি।
তিনি আরও বলেন, গডফাদাররা নারায়ণগঞ্জের মানুষদের জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সাধারণ মানুষের উপর জুলুম করেছিলো, আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। ফ্যাসিস্ট খুনি হাসিনা পদত্যাগের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন সংগ্রাম করছে।
এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে মহানগর বিএনপি মিশনপাড়া বাসী ঐক্যবদ্ধ আছি। তাদের যেকোন সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষ এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বুলু, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা বকুল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন: