প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৬, ২০:৪৩
তারেক রহমানের ৬২তম জন্মদিনে মহানগর যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে শুক্রবার ২০ নভেম্বর বিকেলে মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময়, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে সময় কাটান মহানগর যুবদলের নেতাকর্মীরা। কুশল বিনিময় ও আপ্যায়ন পর্ব শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। এছাড়াও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন: