timesnarayanganj1@gmail.com ২৩শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ১৪:৫০

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

 

 

 

পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক ৩০ টাকা দরে ১০ কেজি চাল পাবেন।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক, আদমজী ইপিজেডসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ১০টি স্পটে পোশাক শিল্প কারখানার শ্রমিকরা এই চাল পাবে।

 

একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি হবে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর