timesnarayanganj1@gmail.com ২৩শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন : খোরশেদ

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৬, ১৬:৪৭

ছবি: সংগৃহীত

৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন : খোরশেদ

 

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালীতে নারায়নগন্জ থেকে সাবেক যুবদল নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন 

 

নারায়নগন্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

মিছিলের আরো নেতৃত্ব দিয়েছেন নারায়নগন্জ মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপু। 

 

এসময় খোরশেদ বলেন,শহীদ জিয়া যদি ৭ নভেম্বর থেকে বিপ্লব ও সংহতি দিবসের নেতৃত্ব না দিতেন তবে ঐদিন বাংলাদেশ পুনরায় স্বাধীনতা হারিয়ে ভারতের অঙ্গ র‍াজ্যে পরিনত হতো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর